OKK555. Kamranga Okra / কামরাঙা ঢেঁড়শ

আকার-আকৃতি ও রঙঢং সব মিলিয়ে কামরাঙা হলো-মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের ‘ঈগল পাস’ এলাকার প্রসিদ্ধ ঢেঁড়শ । দৈর্ঘ্য অর্ধস্কেল বা ৬ ইঞ্চি । অল্পতেই পাত্র ভরে যায় । খুবই কোমল ও সুস্বাদু । মাত্র ৫৫ দিনেই পর্যাপ্ত ফলন । মাটি কিছুটা মন্দ হলেও ফলন দেয় ভালো । সব মিলিয়ে পছন্দের মাত্রা এই পর্যায়ে যে টেক্সাসের স্থানীয় কৃষকগন কোন মৌসুমেই এই ঢেঁড়শের আবাদ বাদ দেয় না ।
SKU: OKK555 (40)
140.00৳




এই জাতের পূর্ণাঙ্গ ঢেঁড়শের প্রস্থচ্ছেদ বা চিকন ফালি দেখতে স্টার আকৃতির হয় ।এই ফালি ব্যবহার করে বাচ্চারা রঙ মেখে স্টার ছাপ দিতে পারে একজন  আরেকজনের গালে । অঙ্ক কষতে গেলে যাদের মাথা জ্যামিতিক হারে ঘোরে তারা বাদে বাকীরা এই ফালির অপরিপক্ক বীজের পাঁচ-পার্শ্ব লক্ষ্য করলে দেখবেন পুরো অভ্যন্তর ভাগটা যেন পেন্টাগন বা পঞ্চভুজ আকৃতির প্রস্থচ্ছেদ । প্রচন্ড শীত ব্যতীত বছরের  যে কোন সময়েই লাগানো যেতেপারে । গাছের উচ্চতা মোটামুটি ৪ ফুট । বাগানীর মন ভরে যায় যখন গাছ ফলে ভরে যায় ।

Write Your Own Review

Only registered users can write reviews

Chat with us